জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় গত বুধবার রাতে কাওছার (২২) ও আবদুল জব্বার মোল্লা (৫৫) নামের
দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ওই কর্মকর্তার নাম মো. জসিম উদ্দিন। তিনি উপজেলা সদরের বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসায় জেডিসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত তদারক কর্মকর্তা।
স্থানীয় বাসিন্দা, থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর ছিল জেডিসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা। পরীক্ষা চলাকালে অনুমতি ছাড়াই আবদুল জব্বার ওই পরীক্ষা কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। ওই সময় পুলিশ বাধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন এসে আবদুল জব্বারকে বের করে দেন। এতে তিনি ক্ষুব্ধ হন। পরীক্ষা শেষ করে ওই কর্মকর্তা তাঁর উপজেলা কার্যালয়ে যাওয়ার পথে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে ও পিটিয়ে আহত করে।

সংগ্রহঃ prothom-alo.com
No comments:
Post a Comment