ভোলা সদর উপজেলার উত্তর চর ভেদুরিয়া গ্রামে স্কুলছাত্রী আকলিমা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার আবারও
মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন, ‘পুলিশ আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা করছে। আমরাও পুলিশকে তদারকিতে রেখেছি।’
গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের সদর রোড বাংলা স্কুল মোড় থেকে সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত সড়কে শিক্ষার্থীরাসহ রাজনৈতিক, সামাজিক, বেসরকারি সংস্থা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সহস্রাধিক লোক মানববন্ধনে যোগ দেন। এর আগে সোমবারও নবম শ্রেণির আকলিমা আক্তারের নিজের প্রতিষ্ঠান উত্তর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ভেদুরিয়া ইউনিয়নবাসী বিদ্যালয়টির সামনে মানববন্ধন করেন।
গতকালের মানববন্ধনে বক্তব্য দেন হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশির উল্লাহ চৌধুরী, উত্তর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব আবিদুল আলম, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি হোসনে আরা, আঙিনা মহিলা সমিতির নির্বাহী পরিচালক বিলকিস জাহান প্রমুখ। মানববন্ধনের পর তাঁরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
সদর থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, আসামিদের ধরতে পুলিশের তিনটি দল কাজ করছে।
সংগ্রহঃ prothom-alo.com

No comments:
Post a Comment