রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন ধ্বংস করে এমন সব চুক্তি বাতিলের দাবি করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল। গতকাল বৃহস্পতিবার পথনাটক প্রদর্শন ও সাইকেল মিছিল করে এ দাবি জানায় সংগঠনটি।
সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনীকুমার হলের সামনে এসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সহসভাপতি ও সচেতন নাগরিক কমিটির সভাপতি নূরজাহান বেগম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎ চাই, কিন্তু সুন্দরবন ধ্বংস করে নয়। সুন্দরবন আমাদের ঐতিহ্যের অংশ।’ তিনি সরকারের কাছে সুন্দরবন এলাকার বিদ্যুৎ প্রকল্প অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুন্দরবন রক্ষা আগে, তারপর অন্য সব প্রকল্পের চিন্তা করা উচিত।
অনুষ্ঠানে পথনাটক কয়লা রাজার দেশে উপস্থাপন করে ঢাকার নাট্যদল তীরন্দাজ রেপারেটরী। জারিগান পরিবেশন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। এরপর শুরু হয় সাইকেল মিছিল। বিদ্যুৎ চাই, কিন্তু সুন্দরবন ধ্বংস করে নয়/ বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে, সুন্দরবনের কোনো বিকল্প নাই—এমন নানা স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে সচেতনতামূলক এ সাইকেল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শপথ নেওয়ার মাধ্যমে কর্মসূচির শেষ হয়।

No comments:
Post a Comment