Pages

adsence

Thursday, January 19, 2017

নকলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজছাত্র নিহত

শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সজল (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কবুতরমারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সজল কবুতরমারী গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।  
আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের আমজাদ আলীর স্ত্রী আজু মালা ও ইব্রাহীমের স্ত্রী লাইলী বেগম এবং মোতালেবের ছেলে আল-আমীনকে আটক করেছে নকলা থানার পুলিশ।  নকলা থানার এসআই বন্দে আলী জানান, উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমারী গ্রামের ১৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মোতালেবের সঙ্গে সুলতান মিয়ার দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে মোতালেব তার 

তিন ছেলে ইসমাইল, ইব্রাহীম ও আল-আমীন, তার বোন টিকরা কান্দি গ্রামের আমজাদ আলীর স্ত্রী আজু মালা এবং তার ছেলে ইব্রাহীমের স্ত্রী লাইলী বেগমকে নিয়ে জোরপূর্বক ওই বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে সুলতান মিয়া ও তার ছেলে সজল বাধা দেয়। তখন তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের  লাঠির আঘাতে সজলসহ তিনজন আহত হয়। আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সজল সেখানে মারা যান। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নকলা থানায় ওসি গোলাম হায়দার।
সংগ্রহঃ jugantor.com

No comments:

Post a Comment