Pages

adsence

Thursday, October 27, 2016

বরিশালে ইয়াবাসহ আটক ১

বরিশাল জেলার বাবুগঞ্জ থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব- ৮) এর একটি দল অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ সোহেল সরদার (২৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। সোহেল গৌরনদী উপজেলার সরিকল গ্রামের আবুল হাশেম সরদারের ছেলে।
 বৃহস্পতিবার রাতে র‌্যাব-৮ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। এই অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
সংগ্রহঃ allbanglanewspaperlist24.com

No comments:

Post a Comment