মিরপুরেও ফিরে এল ধর্মসেনা রিভিউ সিস্টেম! রসিকতা করে ডিসিশন রিভিউ সিস্টেমকে (ডিআরএস) ধর্মসেনার নাম ধরে ডাকা হচ্ছে। চট্টগ্রামে ধর্মসেনার দেওয়া ১৬টি সিদ্ধান্তে রিভিউ নিয়েছে দুই দল। মিরপুরে প্রথম সেশনেই শ্রীলঙ্কার আম্পায়ারের দেওয়া দুটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল দুই দল। তাতে ধর্মসেনার সাফল্য ৫০ ভাগ। ধর্মসেনাকে
ভুল প্রমাণ করা তামিমের ব্যাটে চড়ে প্রথম স্বস্তিতে কাটিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশের রান ১ উইকেট হারিয়ে ১১৮ রান।
ভুল প্রমাণ করা তামিমের ব্যাটে চড়ে প্রথম স্বস্তিতে কাটিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশের রান ১ উইকেট হারিয়ে ১১৮ রান।
ইংল্যান্ডই প্রথম রিভিউ নিল আজ। ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে মঈন আলীর বলটি ব্যাট দিয়ে খেলার চেষ্টাই করলেন না তামিম। ইংলিশ ফিল্ডারদের সমস্বরে চিৎকারে কান দিলেন না ধর্মসেনা। রিভিউ নিলেও সঠিক প্রমাণিত হলেন আম্পায়ার ধর্মসেনা। ধর্মসেনা আবারও প্রশ্নবিদ্ধ হলেন ২৬তম ওভারে। স্টোকসের বলে তামিমকে কট বিহাইন্ড দিলেন শ্রীলঙ্কান আম্পায়ার। এবার বাংলাদেশের রিভিউর পালা। ধর্মসেনাকে ভুল প্রমাণ করে টিকে রইলেন তামিম।
বাংলাদেশ দলের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই উচ্চাভিলাষী এক শট খেলতে গিয়ে আউট হয়েছেন ইমরুল কায়েস। ক্রিস ওকসের বলে কাট করতে গিয়ে ডাকেটের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইমরুল। দলের রান তখন মাত্র ১। মেঘলা আকাশে ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন ইংলিশ পেসাররা। তামিমকেও স্বচ্ছন্দ মনে হচ্ছিল না।
কিন্তু ২০তম বলে রানের খাতা খোলার পর থেকে ধীরে ধীরে আগ্রাসী হয়ে ওঠেন তামিম। অন্যপ্রান্তে মুমিনুল হকও দারুণ সঙ্গ দিচ্ছেন তাঁকে। মাত্র ৬০ বলেই ফিফটি ছুঁয়েছেন তামিম।
প্রথম সেশন শেষে ঠিক ১০০ বলে ৬৮ রানে অপরাজিত আছেন তামিম। মুমিনুল অপরাজিত আছেন ৬৫ বলে ৪৪ রান করে।
এর আগে একাদশে একটা পরিবর্তন এনে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। দলে ঢুকেছেন অফ স্পিনার শুভাগত হোম চৌধুরী। প্রথম টেস্টের দলে থাকা পেসার শফিউল ইসলাম স্কোয়াডেই ছিলেন না। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন অফ স্পিনার শুভাগত। তাঁকে নিয়ে দ্বিতীয় টেস্টের দলে বিশেষজ্ঞ স্পিনার চারজন। দলে পেসার শুধু একজন, কামরুল ইসলাম।
সংগ্রহঃ prothom-alo.com

No comments:
Post a Comment