Pages

adsence

Saturday, February 11, 2017

তিন বছর গর্ভবতী থাকার পরে ছাগলের বাচ্চা জন্ম দিলো এই মহিলা!

সম্প্রতি নাইজেরিয়ায় ঘটে যাওয়া এক অত্যাশ্চর্য ঘটনা সামনে এসেছে। পোর্ট হারকোর্ট এলাকার এক মহিলা তিন বছর গর্ভবতী থাকার পর একটি সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু সেই সন্তান কোনও মানবসন্তান
নয়, বরং একটি ছাগশিশু। অন্তত এমনটাই দাবি করছে ‘ডেইলি পোস্ট’সহ নাইজেরিয়ার একাধিক সংবাদপত্র।
সাইমন চাকয়ুর ফেসবুক প্রোফাইলে তার পরিচিতির জায়গায় লেখা রয়েছে, তিনি ‘পলিটিসিয়ান অফ দা ফেডেরাল রিপাবলিক অফ নাইজেরিয়া’র ওয়ার্ড এক্সকো। ৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় ৫টা ১৭-এ তিনি বেশ কিছু ছবি সহযোগে তৈরি একটি ফেসবুক পোস্টে এই আজব খবর জানান।

তার পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, পোর্ট হারকোর্টের রুমুইয়োহা এনেকা এলাকার কারাকা কমিউনিটি হলে এই ছাগশিশু প্রসব করেছেন ওই মহিলা। তিনি নিজে আবিয়া রাজ্যের বাসিন্দা, এবং তার স্বামী আকওয়া/ইবম রাজ্যের বাসিন্দা।
বিগত তিন বছর ধরে ওই মহিলা গর্ভবতী ছিলেন। তারপর যে শিশু তিনি প্রসব করেন, দেখা যায়, সেটির চেহারা একটি ছাগলের মতো। নাইজেরিয়ার সংবাদপত্রও তেমনটাই জানাচ্ছে।

মহিলার নাম কী, কিংবা কবে এই ঘটনা ঘটেছে, তা সুনির্দিষ্ট ভাবে জানাননি সাইমন। কীভাবে ছাগশিশু গর্ভে ধারণ করলেন তিনি, তারও কোনও ব্যাখ্যা নেই। কিন্তু তাতে পোস্টটির জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। সাইমনের পোস্ট করা ছবিগুলো থেকে বোঝা যাচ্ছে, মানুষের গর্ভজাত এই ছাগশিশুকে দেখতে আশেপাশের এলাকার মানুষ ভিড় জমিয়েছিলেন।
সংগ্রহঃ somoyerkonthosor.com

No comments:

Post a Comment