বরগুনা টুডে ডেস্কঃ বরগুনায় মাদকাসক্ত ছেলের ধারালো চাইনিজ কুড়ালের আঘাতে প্রান হারিয়েছেন এক বাবা। রোববার বেলা দু’টোর দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আংগারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ মোসলেম দফাদার (৬০)
প্রতক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মোসলেম দফাদারের মাদকাসক্ত ছেলে মামুন দফাদার (২৭) তার বাবাকে তার (মামুনের) নামে বেশ কিছুদিন ধরে জমি কিনে দিতে বলে। কিন্তু এতে মামুনের বাবা মোসলেম দফাদার অস্বীকৃতি জানান। এ নিয়ে রোববার দুপুরে বাবা-ছেলের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে ছেলে মামুন একটি চাইনিজ কুড়াল দিয়ে তার বাবার গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এদিকে বাবার উপর ছেলের এমন হামলার খবর এলকায় ছড়িয়ে পড়লে, এলাকাবাসী মাদকাসক্ত মামুন দফাদারকে আটক করে পুলিশে খবর দেয়।
এ বিষয় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম বলেন, মৃতদেহের ময়না তদন্তের বরগুনা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।আর ঘাতক মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সংগ্রহঃ bargunatoday.com
সংগ্রহঃ bargunatoday.com

No comments:
Post a Comment