Pages

adsence

Saturday, November 5, 2016

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক


সিটি করপোরেশনের কোনাবাড়ি মাদ্রাসায় শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর থানার এসআই মো. রফিকুল ইসলাম।


আটক মো. সেলিম মিয়া (২২) মাদ্রাসাটির এক শিক্ষকের শ্যালক। সেলিম পাবনার বেড়া উপজেলার মালদাপাড়া গ্রামের জসীম মোল্লার ছেলে।
এসআই রফিকুল স্থানীয়দের বরাতে বলেন, মাদ্রাসাটির একজন শিক্ষক ছুটিতে থাকায় তার শ্যালক সেলিম মিয়া কয়েক দিনের জন্য বদলি শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন।
“সেলিম শুক্রবার সকালে শিশু শিক্ষার্থীকে বাসা থেকে মাদ্রাসায় ডেকে আনেন। পরে মাদ্রাসারই একটি কক্ষে তাকে ধর্ষণ করলে এলাকাবাসী পিটুনির পর পুলিশে দেয়।”
শিশুটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই রফিকুল।
সংগ্রহঃ bdnews24.com

No comments:

Post a Comment