Pages

adsence

Wednesday, October 26, 2016

জেএমবি নেতার মা-বোনসহ ৫ নারী সদস্য কারাগারে

জেএমবির সামরিক কমান্ডারের মা-বোনসহ নারী সদস্যকে কারাগারে পাঠিয়েছেন সিরাজগঞ্জের একটি আদালত   বুধবার সকালে জেলা কারাগার থেকে তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে
বিচারক শরিফুল ইসলাম তাদের পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।   একই সঙ্গে আগামী ২৪ নভেম্বর পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করা হয়।    কারাগারে প্রেরিত নারী সদস্যরা হলেন- জেলার কাজিপুর উপজেলার পশ্চিম বড়ইতলা গ্রামের আবু সাঈদের স্ত্রী ফুলেরা বেগম (৪৫), তার দুই মেয়ে শাকিলা খাতুন (১৮)  সালমা খাতুন (১৬), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম (৩৫)   আবদুল আজিজের মেয়ে আছিয়া খাতুন আকলিমা (২০)   উল্লেখ্য, গত সেপ্টেম্বর কাজিপুর উপজেলার বড়ইতলী গ্রামে জেএমবির ঢাকা অঞ্চলের সামরিক কমান্ডার ফরিদুল ইসলাম ওরফে আকাশের বাড়িতে অভিযান চালিয়ে তার মা দুই বোন এক সহযোগীকে আটক করে ডিবি।   অপর দিকে গত ১৭ অক্টোবর রাতে সদর উপজেলার কড্ডার মোড় থেকে জেএমবির নারী সদস্য আছিয়া খাতুন আকলিমাকে আটক করে গোয়েন্দা পুলিশ।   এসময় তাদের নিকট থেকে বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই, কম্পিউটার উদ্ধার করা হয়। ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে পুলিশ

সংগ্রহঃ যুগান্তর


No comments:

Post a Comment